কমলগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ধর্ষক

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

কমলগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ধর্ষক

Manual7 Ad Code

download

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষককে আটক করেছে। পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে সোমবার ২৫ জুলাই বেলা ১২টায় এ ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়- পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের দিন মজুর মনা উল্যার কিশোরী মেয়ে (১৭) (রোজিনা বেগম) একজন মানসিক প্রতিবন্ধী। সোমবার দুপুরে একা পেয়ে একই গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩২) মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধরে নিয়ে পার্শ্ববর্তী সবজি ক্ষেতে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান বিকাল সাড়ে তিনটায় ধর্ষক জসিম উদ্দিনকে আটক করেন।

পতনউষার ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য জমশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান মানসিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর আটক ধর্ষককে গ্রেফতার দেখিয়ে আাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এখন ধর্ষিতা কিশোরী চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code