সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে ফয়জুল হক (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গরু বিক্রি নিয়ে ছোট ভাই ছয়ফুল হকের (৩৫) সঙ্গে বড় ভাই ফয়জুল হকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছয়ফুল ফয়জুলকে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছয়ফুলকে আটক করে।
এদিকে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুল বাছেদ জানান, এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি