সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের মাধবপুরে গাড়ী চাপায় এক অজ্ঞাত পরুষ (৫০) পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন। পলাতক গাড়ীটি আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে শ্যামলী পরিহবনের একটি বাস এ ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে গেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই বেলাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি