সুনামগঞ্জে ৭ বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

সুনামগঞ্জে ৭ বাল্যবিয়ে বন্ধ

Manual8 Ad Code
index
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জে একদিনে সাতটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিনব্যাপী বাল্যবিয়ে বন্ধে পরিচালিত অভিযানে এসব বিয়ে বন্ধ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
Manual6 Ad Code

এ ব্যাপারে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী জানান, শুক্রবার সদর উপজেলায় মোট সাতটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকার শান্তিবাগ ও মোল্লাপাড়া ইউপি’র মোল্লাপাড়া গ্রামে বাল্যবিয়ে বন্ধ করার জন্য বলা হলেও পরিবারগুলো বিয়ের আয়োজন করে। তাই বর, কনের পিতা ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া গৌরারং ইউনিয়নের চানপুর গ্রামে ২টি, লক্ষণশ্রী’র মদনপুর গ্রামে, সুরমা’র বালিকান্দি, পৌর এলাকার ওয়েজখালিতে আয়োজিত বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code