বাহুবলে ৪ শিশু হত্যা: পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

বাহুবলে ৪ শিশু হত্যা: পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

Manual1 Ad Code

18-5

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে আলোচিত চার শিশু হত্যা মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। রোববার (০৭ আগষ্ট) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে শুনানি হওয়ার কথা ছিল। বিচারক না থাকায় এদিন শুনানি হয়নি।শুনানির তারিখ পরে জানানো হবে বলে আদালত জানায়।

এর আগে ৪ আগস্ট পলাতক ৩ আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার বাড়ি থেকে মালামাল ক্রোক করেছে পুলিশ। ২৫ জুলাই হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে  শুনানি শেষে পলাতক আসামির মালামাল ক্রোক করার আদেশ দেন।

৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের প্রাক্তন অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) কাউছার আলমের আদালতে ৮ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়।

Manual1 Ad Code

পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে মাটির নিচ থেকে ওই চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code