মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

মৌলভীবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Manual5 Ad Code

download

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি (নন্দিপুর) গ্রাম থেকে মুহিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৭ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দেব বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে তার শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

Manual1 Ad Code

তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code