কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

Manual5 Ad Code

images

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে হাজী জুনাব আলী (৬৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Manual8 Ad Code

নিহত জুনাব আলী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। আহতদের মধ্যে বড়লেখার ছোট ধামাই এলাকার হেলাল মিয়ার পুত্র রুবেল মিয়ার (২২) পরিচয় পাওয়া গেলেও বাকী ৩ যাত্রীর পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (০৯ আগষ্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজার মিশন এলাকায় এ দূর্ঘটনা  ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১১-৪০৮৮) চালক ব্রাহ্মনবাজার মিশন এলাকার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনাব আলীর মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্য ৪ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দূর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাজী জুনাব আলীকে মৃত ঘোষণা করেন। আহত ৪ যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনার পর সিএনজি অটোরিক্সা চালক পলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। চালক পলাতক না আহত তা নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code