কমলগঞ্জে পালিয়েছে ছেলে, বাবার মৃত্যু, ডিবির এসআই ক্লোজ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

কমলগঞ্জে পালিয়েছে ছেলে, বাবার মৃত্যু, ডিবির এসআই ক্লোজ

Manual6 Ad Code

jj

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে ডিবি পুলিশের ধাওয়ায় সাতির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) ভোরে এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

এ ঘটনায় মৌলভীবাজার ডিবির এসআই নজরুল ইসলামকে ক্লোজ করে পুলিশ লাইন পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

ভোরে কালেঙ্গা গ্রামে রিপনকে ধরতে অভিযান চালায় মৌলভীবাজার ডিবি পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

Manual7 Ad Code

ছাতির মিয়ার স্ত্রী সখিনা বেগম অভিযোগ করেন, পুলিশ বাড়িতে এসে সবাইকে গালমন্দ করেছে। পুলিশ আমাদের বলে আমার ছেলে মাদক ব্যবসা করে, ঠিক আছে। কিন্তু তাঁর স্বামীর নামে তো কোনো মামলা ছিল না। পুলিশ ছেলেকে না পেয়ে আমার স্বামীকে হাতকড়া পরানোর সময় আমার স্বামী ভয়ে পালানোর সময় পড়ে গিয়ে মারা যান।

এ ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনার দেখা দিলে কালেঙ্গা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, রিপনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছিল। ছেলের সঙ্গে বাবা দৌড়ে পালাতে গিয়ে আকস্মিকভাবে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দায়িত্বে অবহেলার কারণে এস আই নজরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code