সাহারপাড়া থেকে অস্ত্রসহ ১২ ডাকাত আটক

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

সাহারপাড়া থেকে অস্ত্রসহ ১২ ডাকাত আটক

Manual7 Ad Code

images

নিজেস্ব সংবাদদাতা :: সুনামগঞ্জের জগন্নাথপুরের সাহারপাড়া থেকে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল, পাইপগান, পাঁচটি রাম দা, ছুরি, গ্রিল কার্টার ও শাবল উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

রোববার (১৪ আগস্ট) ভোরে জগন্নাথপ্র থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সৈয়দপুর সাহারপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

আটক ডাকাতরা হলেন- আনছার আলী ওরফে কালা (৩২), হেলাল মিয়া (৩০), আব্দুর রহিম (৩৩), মাসুম আহমদ (১৮), দুলাল আহমদ (২৫), বদরুল ইসলাম (২৬), নিক্সন ওরফে লক্ষণ দে (২৮), নাজির উদ্দিন (৩৫), মাসুদ মিয়া (২৪), নিজাম উদ্দিন (২৫), আনিছ মিয়া (৩২) ও রনি (২৬)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পরে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের আটক করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code