সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ অভিযানে চুরি হওয়া নোহা মাইক্রোবাস হবিগঞ্জের বাহুবল থানা এলাকা থেকে উদ্ধার করেছে। গতকাল সোমবার সিনিয়র সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার ও এসইআই দেবাশিষ শর্মার সরাসরি তত্ত্বাবধানে এবং হবিগঞ্জের দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: রাসেলুর রহমানের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানা এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।
গত ৩০জুলাই মোল্লাপুর গ্রামের রাজু আহমদের বসতবাড়ির উঠান হতে চুরি হওয়া রেজি: নং- ঢাকা মেট্রো চ-৫৩-১২২৪ নম্বরের মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
পাশাপাশি ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বিয়ানীবাজার থানার গোবিন্দশ্রী গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র কয়েছ আহমদ (৩০), ৩ মাসের সাজাপ্রাপ্ত নয়াগ্রামের আব্দুর রউফের পুত্র মো: জামিল হোসেন (২৮), কানাইঘাটের মৃত জহির উদ্দিনের পুত্র আশিকুল হক (১৯), বিয়ানীবাজার থানার দুবাগ গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র জামিল হোসেন (৩৫) ও কাকরদি গ্রামের মৃত আকিব আলীর পুত্র মিনু মিয়া (২৮)
Design and developed by ওয়েব হোম বিডি