ইসলাম অবমাননায় গায়ক আটক

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

ইসলাম অবমাননায় গায়ক আটক

Manual1 Ad Code

24-17

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইসলমাকে অবমাননা করার অভিযোগ এনে মালয়েশিয়া জনপ্রিয় অথচ বিতর্কিত এক গায়ককে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উই মেং চি ওরফে নেমউই নামের ঐ গায়ককে রবিবার আটক করা হয়। গত জুলাইয়ে প্রথম ‌‌‘ওহ মাই গড’ শিরোনামের গানটি মুক্তি পায়। ভিডিওটি উইকে ও অন্যান্য র‌্যাপারদের মালয়েশিয়ার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে গান গাইতে দেখা যায়।উই বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর কথাই তিনি তার গানে বলেছেন। মান্দারিন চাইনিজ ভাষায় গান গেয়ে থাকেন উই। পাঁচ বছর আগে জনপ্রিয়তা পান তিনি। তাইওয়ান ও চীনেও বেশ জনপ্রিয় তিনি। পুলিশ বলেছে, কয়েকটি এনজিও উইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে। চলতি মাসের শুরুতে পুলিশ জানিয়েছিল, তারা ‘ওহ মাই গড’ ভিডিওটি নিয়ে তদন্ত করছে। ভিডিওতে নেমউই ও আরো তিনজনকে বৌদ্ধ ও তাওইস্ট মন্দির, চার্চের ভেতর ও মসজিদের বাইরে গান গাইতে ও নাচতে দেখা যায়।  এরপর নতুন করে গত ২০ আগস্ট ঐ গানটি নতুন করে প্রকাশ করা হয়। সেখানে মসজিদের বাইরের দৃশ্যটি ফেলে দেয়া হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code