হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

Manual3 Ad Code

kormobiroti

Manual3 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা :: বৈকুন্ঠী চা বাগান কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানের শ্রমিকরা একযোগ ২ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার সকালে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সভাপতি মাখন লাল কর্মকার। তিনি জানান, বৈকুণ্ঠীপুর চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার পক্ষে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Manual3 Ad Code

বাগান কর্তৃপক্ষের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শাহজাহান ভূঁইয়া ও চা শ্রমিক ইউনিয়নের ভ্যালি কমিটির নেতাদের উপস্থিতিতে লিখিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শাহজাহান ভূঁইয়া স্বাক্ষরিত দুই দফা সম্বলিত সিদ্ধান্তে উল্লেখ করা হয়, চলতি ভাদ্র মাসের মধ্যে শ্রমিকদের চলতি মজুরিসহ বকেয়া মজুরি এবং স্টাফদের বকেয়া বেতন সম্পূর্ণ পরিশোধ করা হবে। এবং আশ্বিন মাসের মধ্যে কিস্তিতে চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের সব টাকা পরিশোধ করা হবে।

Manual4 Ad Code

৪ মাস ধরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠীপুর চা বাগানের শ্রমিকদের বেতন এবং রেশন বন্ধ রয়েছে। এর প্রতিবাদে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এ আন্দেলনের ডাক দেয়। একই সঙ্গে ওইদিন দেশের আরো ৬টি ভ্যালি সিলেট, জুড়ি, লংলা, মনু-ধলই, বালিশিরা ও চট্টগ্রাম ভ্যালিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি পেশ করারও কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code