সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৬

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৬

Manual3 Ad Code

download (3)

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ফিলিপাইনের ৬ নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক অন্তঃস্বত্ত্বা নারী, তার স্বামী ও তাদের মেয়েও রয়েছেন।

সোমবার একথা জানায় ফিলিপাইনের দূতাবাস। বিদ্যুতের অতিরিক্ত চাপের কারণে শনিবার ভোর ৬টার পর পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফিলিপাইনে চার্জ ডি’অ্যাফেয়ার্স ইরিক আরিবাস বার্তা সংস্থা এএফপি’কে বলেন, রিয়াদের মধ্যাঞ্চলের ওই অ্যাপার্টমেন্টটিতে তিনটি পরিবার বাস করতো।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, এই ঘটনায় ১৮ মাস বয়সী শিশুকন্যাসহ পরিবারের তিন সদস্যের সকলেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।

Manual2 Ad Code

আরিবাস বলেন, অপর পরিবারের বাবা অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগেই কাজের জন্য বাড়ি থেকে বের হন। ভবনটির দারোয়ান তাকে অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্ক করে। তিনি তার স্ত্রীকে খুঁজতে বাড়িতে ছুটে আসেন। এই ঘটনায় তার স্ত্রী ছেলে ও মেয়ে মারা যান।

সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের মধ্যে ফিলিপিনো নাগরিকরা অন্যতম। তারা গৃহপরিচারিকা থেকে সেবিকা, শ্রমিক ও ব্যবস্থাপনার কাজও করে থাকেন। -সংবাদমাধ্যম

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code