বাহুবলে ৪ শিশু হত্যা : মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

বাহুবলে ৪ শিশু হত্যা : মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

Manual5 Ad Code

Habiganj-pic-(2)

সুরমা মেইল নিউজ :: বিচারক ছুটিতে থাকায় হবিগঞ্জে চার শিশু হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২২ আগস্ট) নির্ধারিত দিনে কারাগারে থাকা আসামীদের আদালতে হাজির করা হয়। কিন্তু বিচারক ছুটিতে থাকায় শুনানী অনুষ্ঠিত হয়নি।

Manual6 Ad Code

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম মোল্লা মাসুম জানান, ইতিমধ্যে পলাতক তিন আসামীর মালামাল ক্রোকাদেশ তামিল হয়েছে। পুলিশ তাদের মালামাল ক্রোক করেছে। পলাতকদের বিষয়ে পত্রিকায়ও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এ অবস্থায় রবিবার নির্ধারিত তারিখে মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল। কিন্তু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ছুটিতে থাকায় অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে, জানান আবুল হাসেম মোল্লা মাসুম।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তভার পান ডিবি পুলিশের তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকতাদির হোসেন। তিনি ৪৮ দিন তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন।

Manual2 Ad Code

এতে অভিযুক্ত করা হয়- পঞ্চায়েত সর্দার আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদ, অন্যতম সহযোগি হাবিবুর রহমান আরজু, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়াকে। এদের মধ্যে এখনও পর্যন্ত পলাতক রয়েছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code