আলীনগরে ভূমি নিয়ে বিরোধ : দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬

আলীনগরে ভূমি নিয়ে বিরোধ : দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

Manual4 Ad Code

images

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ :: কুলাউড়ার আলীনগর গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রিফাত আলী, সাইফুল ইসলাম ওরফে ফয়জুর, হালিমা বেগম, জাহান উদ্দিন, ফরহাদ উদ্দিন, শিরিন বেগম। তারা বর্তমানে কুলাউড়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগরে সাইফুল জমিতে কাজ করার সময় জাহান উদ্দিন এসে বাধা দেয়। এসময় উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় দুই পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বরমচাল ইউপি সদস্য কেরামত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code