শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলাকারী ৪ পাকিস্তানি জঙ্গি নিহত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলাকারী ৪ পাকিস্তানি জঙ্গি নিহত

Manual2 Ad Code

pakistan_23522_1472374624

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ২০০৯ সালে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলংকা ক্রিকেট দলের বাসে হামলা ও লাহোরের মুন মার্কেটে আত্মঘাতী হামলায় জড়িত ৪ জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। খবর পাকিস্তান টুডের।

Manual5 Ad Code

দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর তথ্যমতে, রোববার সকালে লাহোরের মিয়া টাউন বার্জ সংলগ্ন রিং রোডের কাছে এক বন্দুকযুদ্ধে লঙ্কর-ই-জাংভির ওই ৪ সদস্য নিহত হন।

Manual6 Ad Code

সিটিডির বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস টিবিউন জানায়, স্থানীয় পুলিশ দপ্তরে খবর আসে লাহোরের মানাওয়া এলাকার একটি ভবনে জঙ্গিরা আস্তানা গেড়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ৮ জঙ্গির একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ সদস্যরাও।

প্রায় এক ঘণ্টার মতো স্থায়ী হয় এ বন্দুকযুদ্ধ। এতে ওই চার জঙ্গি নিহত হয়। বাকি আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।

Manual4 Ad Code

ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত চার জঙ্গির পরিচয় মিলেছে। তারা হল- যুবায়ের আলিয়াস নায়িক মুহাম্মদ, আব্দুল ওয়াহাব, আদনান এরশাদ ও আতিকুর রহমান।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code