সিলেট ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্ব সন্ত্রাসের জাল আরও বিস্তারের লক্ষ্যে চূড়ান্ত নজির গড়ল জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট আইএস৷ নিজেদের স্বার্থ কায়েম করতে গিয়ে এবার পাঁচ নাবালকের হাতে মরণ অস্ত্র তুলে দিতেও ছাড়ল না জঙ্গিনেতারা৷
শুধু এখানেই থেমে নয়, পাঁচ নাবালকের হাতে অস্ত্র দেওয়ার দৃশ্যেরও ভিডিও প্রকাশ করেছে জঙ্গিরা। এমনকি, প্রকাশিত ওই ভিডিওতে বিজয় উৎসবের দৃশ্যও তুলে ধরা হয়েছে৷
প্রায় নয় মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, পাঁচ নাবালকের মাথা কালো কাপড়ে ঢাকা৷ তাদের গায়ে আইএসের পোশাক। পাঁচ আইএস নাবালক জঙ্গির সামনে হাঁটু গেড়ে বসে আছেন বেশ কয়েকজন পণবন্দি। কমলা রঙের পোশাকে পণবন্দিদের মুক্তির আর্তনাদ৷
ভিডিওতে আরো দেখান হয়েছে, আইএসের নাম নিয়ে পাঁচ নাবালক পণবন্দিদের ওপর নির্বিচারে গুলি করে তাদের হত্যা করছে৷
গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা এই ভিডিওতে দেখানো বাকি চার শিশুর পরিচয় জানা না গেলেও গোয়েন্দাদের অনুমান, একজন মিসরের, তিউনিসা, কুর্দি ও উজবেকিস্থানের বাসিন্দা।
জঙ্গি সংগঠন আইএস তাদের বাহিনীতে নাবালকদের বাগিয়ে কাজ হাসিল করতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। গত জুলাইয়ে জার্মানের একটি সংবাদপত্র দাবি করে, প্রায় দেড় হাজার নাবালক আইএসের হয়ে কাজ করছে।
Design and developed by ওয়েব হোম বিডি