মালয়েশিয়ায় এতিম ও দুস্থদের মাঝে অনুদান দিলেন বাংলাদেশী ব্যবসায়ী

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

মালয়েশিয়ায় এতিম ও দুস্থদের মাঝে অনুদান দিলেন বাংলাদেশী ব্যবসায়ী

Manual5 Ad Code

সংগৃহীত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মালয়েশিয়ায় শতাধিক এতিম ও দুস্থদের মাঝে অনুদান দিলেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ শহীদ। গতকাল রবিবার বন্দর নগরী পোর্ট ক্লাং এর পাংছাপুরিতে মিনি মার্কেট ও রেস্টুরেন্ট উদ্বোধন শেষে এ অনুদান বিতরণ করা হয়।

Manual5 Ad Code

এসময় ক্লাং সিটি প্রধান হাজি মো: ইয়াসিদ বিন বিদিন, মসজিদ কমিউনিটি প্রধান মো: আরশাদ, শহীদুল্লাহ শহীদের স্ত্রী ইনতান পিয়ানাসহ বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। ফিতা কেটে রেস্টুরেন্ট লিস ডিনার ও একটি মিনি মার্কেটের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে শতাধিক এতিম শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে অনুদান তুলে দেয়া হয়।

Manual8 Ad Code

একই সঙ্গে একটি মসজিদের জন্যও অনুদান দেন প্রবাসী ব্যাবসায়ী শহীদুল্লাহ শহীদ। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালাউদ্দিন, ওহিদুর রহমান, বাবুল আক্তার, আক্তার হোসেন, রাজু ইমান আলি, ডক্টর আরিফ, মিনারুল, মিন্টু, মান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুপুরের ভোজের মধ্যদিয়ে শেষ হয় পুরো অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code