আইএসের হামলায় ইয়েমেনে নিহত ৬০

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

আইএসের হামলায় ইয়েমেনে নিহত ৬০

Manual2 Ad Code

index

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইয়েমেনের সরকারপন্থী মিলিশিয়াদের একটি প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় অ্যাডেন শহরের ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

Manual2 Ad Code

নিহতের বিষয়টি নিশ্চিত করে অ্যাডেনে অবস্থিত আল-ওয়ালি হাসপাতালের কর্মকর্তারা জানান, হামলায় অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual3 Ad Code

হামলার পরপরই আইএস নিয়ন্ত্রিত বার্তাসংস্থা আমাক এক বার্তায় জানায়, সোমবারের হামলাটি তারাই চালিয়েছে।

Manual2 Ad Code

আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির প্রেসিডেন্ট আবদে রাব্বু আল মানসুর হাদির সমর্থনে ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের সরকারবিরোধী হুতি বিদ্রোহী ও আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত ছয় হাজার ছয়শ’ মানুষ নিহতে হয়েছে। বাস্তুহারা হয়েছে ২৫ লাখ মানুষ।

এদিকে, ইয়েমেন সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি আরব নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপের কথা ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, রাজধানী সানা থেকে মিয়া সমর্থিত হুতি বিদ্রোহীদের সরিয়ে নেয়া হবে এবং একটি ঐক্যের সরকার গঠনে আলোচনা হবে। ঠিক সেই মুহূর্তেই এ হামলা চালানো হলো। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code