বড়লেখায় ৭ ডাকাত আটক : পুলিশসহ আহত ১৪

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬

বড়লেখায় ৭ ডাকাত আটক : পুলিশসহ আহত ১৪

Manual7 Ad Code
download (3)নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় একদল ডাকাতের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন পুলিশ ও ৭ ডাকাত আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের টিলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে- সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-১৬ জন অস্ত্রধারী ডাকাত টিলাবাড়ীর ধনু মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে পাশের বাড়ির লোকজন মুঠোফোনে পুলিশকে এ কথা জানায়।

রাত সাড়ে তিনটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতদলের কিছু সদস্য গুলি করতে করতে পালিয়ে যায়।

Manual2 Ad Code

গোলাগুলিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) মো. আকবর হোসেন, উপপরিদর্শক (এসআই) অমিতাভ দাশ তালুকদার, আনোয়ার উল্লাহ, বিভাষ সূত্রধর, কনস্টেবল আকবর আলী ও আতাউর রহমান আহত হন।

Manual7 Ad Code

ডাকাতদলের সদস্য হবিগঞ্জের বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা জিতু মিয়া, হরিৎচন্দ্রপুরের আবদুল খালিক, মাধবপুর উপজেলার শিবপুর গ্রামের খলিলুর রহমান, সাততাড়িয়া গ্রামের জাহাঙ্গীর মিয়া, এখতিয়ারপুরের নূর মিয়া, কামাল হোসেন ও কালিনগরের আশিক ওরফে মাসুদ আহত হন।

পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত ডাকাতদের আটক করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Manual4 Ad Code

ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি রাম দা, একটি চাকু, একটি ছোরা, একটি চাপাতি এবং ঘরের তালা ও সিটকিনি ভাঙার দুটি যন্ত্র জব্দ করেছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ডাকাতির খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আমরা ধনু মিয়ার বাড়ির চারদিকে অবস্থান নিই। আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আমরাও বাধ্য হয়ে গুলি করি। আমার কোমরে গুলির ছররা লেগেছে। ব্যান্ডেজ করতে হয়েছে। ওসির (তদন্তের) হাত ব্যান্ডেজ করতে হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার ও জেলখাটা ডাকাত রয়েছে।

ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অস্ত্র নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলান তিনটি পৃথক মামলা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code