সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জ শহরের পৃথক স্থান থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার (৩১ আগষ্ট) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়- বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের তিন কোনা পুকুর পাড় এলাকায় সদর থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
এ সময় রণজিৎ সরকার (২২) এক ব্যক্তিকে ৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে পুলিশ। আটককৃত রণজিৎ শায়েস্তাগঞ্জের উত্তর বড়চর গ্রামের বজেন্দ্র সরকারের পুত্র।
এর পূর্বে একই দিন রাত সাড়ে ১০টায় সদর থানার এসআই রাকিবুর হাসান ও আব্দুর রহিমের নেতৃত্ব্ একদল পুলিশ শহরের শায়েস্তানগর তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া (২৩) ও ইউসূফ হোসেন মহন (২৫) নামে দুই ব্যক্তিকে ৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মামুন মিয়া পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুর রহমানের পুত্র ও ইউসুফ আহমেদ মহন বাহুবল উপজেলার বইনা গ্রামের সোনা মিয়ার পুত্র।
Design and developed by ওয়েব হোম বিডি