সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: সিঙ্গাপুরে কর্মরত ছয় বাংলাদেশি নাগরিকের শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দেশটির বাংলাদেশ হাইকমিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
হাইকমিশনার মাহবুব উজ্জামান ই-মেইলে রটার্সকে জানান, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয় বাংলাদেশি রয়েছেন।
আমাদের আরও জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সামান্য উপসর্গ দেখা গেছে। তারা হয় আরোগ্য লাভ করেছেন অথবা আরোগ্যের পথে। আমরা এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি।
এদিকে, দেশটিতে এই প্রথম একজন গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত ১১৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Design and developed by ওয়েব হোম বিডি