সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জের মাধবপুরের রাজাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষ চলাকালে পানিতে ফেলে শিশু রবিন হত্যার দায়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রবিন হত্যা মামলার প্রধান আসামি উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের বেনু মিয়া (৫৬) ও তার ছেলে মামলার ৪ নম্বর আসামি আব্দুল মতিন (২৫)।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃতদের দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জমি সংক্রন্ত বিরোধের জের ধরে রাজাপুর গ্রামের দুধ মিয়ার সঙ্গে একই গ্রামের বেনু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন রবিনকে পানিতে ফেলে হত্যা করে।
এ ঘটনায় দুধ মিয়া বাদী হয়ে বেনু মিয়াকে প্রধান আসামি করে ৪ জুন হবিগঞ্জ বিচারিক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ মামলা রেকর্ড করে। এরপর থেকেই বেনু মিয়া ও তার ছেলে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি