হবিগঞ্জে এক মায়ের ৫ সন্তান প্রসব

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

হবিগঞ্জে এক মায়ের ৫ সন্তান প্রসব

Manual5 Ad Code

Habiganj-5-shisu

Manual7 Ad Code

নিজস্ব প্রতিভেদক :: হবিগঞ্জ জেলার বাহুবলে অলিদা (২৫) নামের এক মহিলা ৫ মৃত সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় শহরের ইউনাটেড হাসপাতালে স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করেন। তবে কোন সন্তানই জীবিত নয়।

অলিদা বেগম উপজেলার হাফিজপুর গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী। এ ঘটনায় তাদের পরিবারে শোকে মূহ্যমান হয়ে পড়েছে। এটিই ওই দম্পতির প্রথম সন্তান ছিল।

Manual3 Ad Code

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকালে ওই মহিলা প্রসবজনিত অসুস্থতায় এসে শহরের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তিনি গাইনী ডা.সমর কুমার ঘোষের চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি স্বাভাবিকভাবেই ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান জন্ম দেন। কিন্তু প্রতিটি সন্তানই মৃত।

Manual2 Ad Code

চিকিৎসক জানান, সন্তান হওয়ার জন্য ঔষধ খেলে একাধিক সন্তান জন্ম নেবার ঘটনা ঘটে পারে। তাছাড়াও বংশগত কারণেও হতে পারে।

Manual6 Ad Code

স্বামী ফেরদৌস মিয়া জানান, এবারই তাদের প্রথম সন্তান হয়েছিল। এর আগে আর কোন সন্তান হয়নি। প্রতিটি সন্তানই মৃত অবস্থায় জন্ম নেয়। তবে তার স্ত্রী সুস্থ আছেন। কিন্তু সন্তানের শোকে তিনিও কাতর হয়ে আছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code