বাল্য বিবাহ মুক্ত জেলা মৌলভীবাজার

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬

বাল্য বিবাহ মুক্ত জেলা মৌলভীবাজার

Manual4 Ad Code

70114

মৌলভীবাজার প্রতিনিধি :: শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মৌলভীবাজারকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ ও সুন্দর জীবন বিনির্মানে বাল্য বিবাহ রোধ করবো এবং গড়ে তুলবো সামাজিক আন্দোলন।

Manual8 Ad Code

এই শপথ পাঠের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আজ সকালে মৌলভীবাজার সরকারী কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ,চেম্বার সভাপতি কামাল হোসেন।

Manual5 Ad Code

শপথ অনুষ্টানে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এর আগে জেলার ৭টি উপজেলাকে পৃথক অনুষ্টানে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছিলো।

Manual2 Ad Code

তবে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারকে প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করা হলো।এ সময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দিন আহমদ বাল্য বিবাহের কারনে শারীরিক, মানসিক ও সামাজিক কুফল সম্পর্কে জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code