কিবরিয়া হত্যা মামলায় পলাতক আসামি কাজল গ্রেফতার

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

কিবরিয়া হত্যা মামলায় পলাতক আসামি কাজল গ্রেফতার

Manual5 Ad Code

02-3

Manual8 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা :: প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি কাজল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আকতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।

পুলিশ সুত্র জানায়, সে কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি। এতদিন সে আত্মগোপনে ছিল। শনিবার আদালতের মাধ্যমে কাজল মিয়াকে কারাগারে পাঠানো হবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ আওয়ামী লীগের ৫ নেতা নিহত হন। এ ব্যাপারে এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় কাজল অন্যতম আসামি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code