কমলগঞ্জের নিহত ৮ জনের পরিবারকে স্থানীয় সাংসদ ও প্রশাসনের আর্থিক সহযোগিতা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

কমলগঞ্জের  নিহত ৮ জনের পরিবারকে স্থানীয় সাংসদ ও প্রশাসনের আর্থিক সহযোগিতা

Manual6 Ad Code

indexনিজস্ব প্রতিনিধি :: কনে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কমলগঞ্জের ৮ জনের পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার সাংসদ ও প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে নিহতদের পরিবারকে নগদ ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক রূপসপুর গ্রামে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত বর আবু সুফিয়ানের মা সোনারা বেগমসহ নিহতদের পরিবার সমূহকেও নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন।

Manual2 Ad Code

নিহত পরিবার সদস্যদের শান্তনা দিতে শনিবার দুপুরে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ রূপসপুর গ্রামে আসেন। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে নিহত বর আবু সুফিয়ানের মা সোনারা বেগমকে নগদ ১৫ হাজার টাকা, চাচী অজুফা বেগমকে নগদ ১৫ হাজার, নিহত দুরুদ মিয়ার স্ত্রীকে নগদ ১০ হাজার ও মাওলানা সাইদুর রহামনের পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, কনে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সড়ক দুর্ঘটনায় বর মাওলানা আবু সুফিয়ান (২৬), তার বাবা, ভাই ও স্বজনসহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামের আটজন মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code