চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

Manual6 Ad Code

index

নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জের চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ইউনুছ আলী ওরফে এলাচ মিয়া (৪০) কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।

রোববার সকাল ৮টায় উপজেলার মিরাশী ইউনিয়নের মহদিরকোনা জামে মসজিদের সামন থেকে তাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

সে একই উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের মৃত আজগর আলীর পুত্র।

Manual1 Ad Code

জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১০নং মিরাশী ইউনিয়নের মহদিরকোনা জামে মসজিদের সামনের রাস্তা নামক স্থান থেকে ইউনুছ আলীকে ৮ কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।

পুলিশ জানায় ইউনুছ আলী ওরফে এলাচ মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।

পরে সকাল ১১টার দিকে মাদক সম্রাট ইউনুছ আলীকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী করাঙ্গীনিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code