সুনামগঞ্জে বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৬

সুনামগঞ্জে বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৬

Manual8 Ad Code

images

নিজস্ব প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় পৃথক বজ্রপাতের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৬জন।মঙ্গলবার সকাল ৯টায় দিরাই উপজেলার চাপতির হাওরে ও শাাল্লা উপজেলার পাটামারা হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার মাটিয়াপুর গ্রামের কনাই মিয়ার ছেলে শামীম, আব্দুল হাসিমের ছেলে তহুর মিয়া ও টুক দিরাই গ্রামের আজিজ মিয়ার ছেলে শামরান হোসেন। শাল্লা উপজেলার সিহাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে হৃদয় মিয়া, আক্কাস আলীর ছেলে ইমন মিয়া ও হায়দার আলীর ছেলে শাইনাল মিয়া।

Manual3 Ad Code

আহতরা হলো, দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের, আব্দুল হানিফ, ছুরত মিয়া, হোসেন মিয়া, সবুজ মিয়া, ফারুক মিয়া ও শাল্লা উপজেলার সিহাইল গ্রামের শিশু মিয়া।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নৌকা নিয়ে মাটিয়াপুর গ্রামের পার্শ্ববর্তী চাপতির হাওরে মাছ ধরতে যায় নিহত শামীম ও তহুর মিয়াসহ বেশ কয়েকজন। মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুই জন মারা যায়। এ সময় আহত হয় ৫জন। আহতদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। একই সময় টুক দিরাই গ্রামে বজ্রপাতে শামরান হোসেন মারা যায়।

এদিকে, শাল্লা উপজেলার সিহাইল গ্রামের পাশে পাটামারা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে ৩জন মারা যায়। শিশু মিয়া নামে অপর এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual7 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বজ্রপাতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code