সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: জেলার চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের তাউসি গ্রামে মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি কালে তিন ডাকাতকে আটক করে গণদোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার মধ্যরাতে তাউসি গ্রামের চার রাস্তার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের নজরুল মিয়া (২৫), একই গ্রামের রুবেল মিয়া (২৪) ও জিকুয়া গ্রামের আলামিন মিয়া (২৬)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার মধ্যরাতে তারা ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি বুঝতে পেরে গ্রামের লোকজনদেরকে সাথে নিয়ে তাদেরকে ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই বিপ্লব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ডাকাতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামবাসি ডাকাতদের আটক করে পুলিশে দিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি