কুলাউড়ায় ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

কুলাউড়ায় ইয়াবাসহ আটক ২

Manual8 Ad Code

surmamail.comনিজস্ব সংবাদদাতা :: মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ খালেদ আহমদ (২৮) ও বাবুল আহমদ (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের ৬ সদস্য শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবির বাজারে বাবুল আহমদের দোকানে ইয়াবা বিক্রির জন্য জড়ো হয়েছিলো। এমন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই নুর হোসেন ও এএসআই মহিন উদ্দিন আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে চক্রের এ দুই সদস্যকে আটক করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য চার সদস্য পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

উপজেলার মনসুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে খালেদ ও পৃথিমপাশা ইউনিয়নের সুলাতানপুর গ্রামের সোয়াব উল্লাহর ছেলে বাবুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত। পুলিশ আরও জানায়, আটক দুই যুবকসহ সিন্ডিকেটের অন্য সদস্য পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আকলুম মিয়ার ছেলে মতলিব মিয়া, শেখ জালাল উদ্দিনের ছেলে সোহেল আহমদ (২৭), আকিল উদ্দিনের ছেলে নুর মিয়া (৩৫) ও একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে জাহেদ মিয়া (২২)।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম আটক ও ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code