জেএমবির তিন সহোদর গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

জেএমবির তিন সহোদর গ্রেফতার

Manual2 Ad Code

downloadসুরমা মেইল ডেস্ক :: সিরাজগঞ্জে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তিন সহোদরকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) ও বরকতুল্লাহ (৩০)। তাদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তিনজনের পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual7 Ad Code

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ জানান, জেএমবি সদস্য এই তিন সহোদর গোপনে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Manual7 Ad Code

এসপি আরো বলেন, গ্রেফতার তিনজন গত ২০ সেপ্টেম্বর সলঙ্গা থানার এরান্দহ থেকে জেএমবির জেলা শাখার সভাপতিসহ চারজন গ্রেফতারের মামলার এজাহারভুক্ত আসামি। এর পর থেকেই তারা পলাতক ছিলেন।

Manual6 Ad Code

পুলিশের এ কর্মকর্তা বলেন, আজ শুনানি শেষে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code