স্ত্রীর হাতে স্বামী-স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

স্ত্রীর হাতে স্বামী-স্বামীর হাতে স্ত্রী খুন

Manual7 Ad Code

download-2সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় স্ত্রীর হাতে স্বামী এবং স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। নগরীর ডবলমুরিং থানা ও জেলার সীতাকুণ্ড উপজেলায় বুধবার (৫ অক্টোবর) রাতে ঘটনা দু’টি ঘটেছে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, নগরীর ডবলমুরিং থানার মৌলভিপাড়া এলাকায় সোহানা আক্তার (২৯) নামে এক গার্মেন্টস শ্রমিককে তার স্বামী ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর স্বামী মোহাম্মদ রাজীব পালিয়ে গেছেন।

বুধবার রাতে হত্যাকাণ্ডের সময় একই বাসায় ঘুমাচ্ছিলেন সোহানার বাবা-মা। সকালে সোহানার নিথর দেহ খাটের উপর দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে সোহানার লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ খান জানান, রাজীব নগরীর বিভিন্ন রুটের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করেন। পারিবারিক কলহের জের ধরে সোহানাকে শ্বাসরোধ করে হত্যা করে রাজীব।

এ ব্যাপারে সোহানার বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।

Manual4 Ad Code

এদিকে সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় স্ত্রীর হাতে খুন হয়েছেন। তার নাম মো. জাহাঙ্গীর আলম (৪৮)। নিহত জাহাঙ্গীর আলম মাদাম বিবির হাট এলাকার আবুল খায়ের স্টিলমিলের গাড়ি চালক। পুলিশ বুধবার গভীর রাতে একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক স্ত্রী খদিজা বেগম হত্যার দশ ঘণ্টা পর থানায় গিয়ে স্বেচ্ছায় খুনের কথা স্বীকার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে নিজ বাসায় জাহাঙ্গীর ড্রাইভার তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা পাথর (পাটা) দিয়ে জাহাঙ্গীরের ঘারে এবং মুখমণ্ডলে আঘাত করেন। এতে ঘটনাস্থলে জাহাঙ্গীর মারা যান। লাশ গুম করতে চেয়ে ব্যর্থ হয়ে এক পর্যায়ে সন্ধ্যার সময় মাদাম বিবির হাট হতে দুই সন্তানকে নিয়ে ২০ কিমি হেটে থানায় গিয়ে স্বামীকে খুন করেন বলে স্বেচ্ছায় স্বীকার করেন।

পুলিশ রাত দুইটার সময় মাদাম বিবির হাট খাদেম পাড়াস্হ নেভীর গেট এলাকায় নাসির কন্ট্রাক্টরের ভাড়ার ঘর থেকে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে ঘাতক দুই সন্তানের জননী খদিজা বেগম অভিযোগ করে বলেন, মদপান করে তার স্বামী তার ওপর নির্যাতন চালাতো।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code