বড়লেখায় ভাতিজার হাতে চাচী খুন, গ্রেফতার

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

বড়লেখায় ভাতিজার হাতে চাচী খুন, গ্রেফতার

Manual8 Ad Code

barlekha-pic-06-10

Manual2 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় গত (০৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ভাসুরপুত্র নৃপেশ দাস সোনাই (২৫) এর কাঁচির আঘাতে চাচী চতুর্মায়া দাস (৪৯) খুন হয়েছেন।

Manual8 Ad Code

নিহত চতুর্মায়া দাস উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম গুলুয়া গ্রামের মৃত ললিত চন্দ্র দাসের স্ত্রী। এ ঘটনার পর গ্রামবাসী খুনি নৃপেশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধৃত নৃপেশ নিতাই চাঁদ দাসের ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, গৃহস্থালি কাজের সময় ভাসুরপুত্র নৃপেশ হঠাৎ চাচী চতুর্মায়া দাসের ওপর ধারালো কাঁচি নিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গ্রামবাসী নৃপেশকে আটক করে থানায় খবর দেন।

এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশিরা আমাদের জানিয়েছেন-ছেলেটির মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code