মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল ও পথসভা

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল ও পথসভা

Manual6 Ad Code

unnamed-4-37

Manual6 Ad Code

কুলাউড়া সংবাদদাতা :: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদল।

Manual8 Ad Code

শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও যুগ্ম আহবায়ক সাম্মীর হাবীব চৌধুরী রবিনের নেতৃত্বে আনন্দ মিছিলটি পৌরসভার সামন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্তরে পৌঁছে পথ সভার মাধ্যমে শেষ হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিন আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহবায়ক হাবিব সৈয়দ ময়ূনু, অনান্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হান্নান, শাহান আহমেদ, আমিন আহমদ, জসিম আহমদ, সুলতান আহমদ, সায়েদ আহমদ, মোমিন, মিজান ও জুবেদ প্রমুখ।

পথ সভায় বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নব গঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সারা দেশে অবৈধ ও জালিম এই সরকার পতনের আনন্দোলন আরো বেগবান হবে। নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় তারা দেশ নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। বক্তরা আগামী দিনে রাজপথের আন্দোলনে আরো সক্রিয় হওয়ার জন্য জেলার স্বেচ্ছাসেবক দলের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code