শিক্ষার্থীদের মাঝে রোটারীর শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

শিক্ষার্থীদের মাঝে রোটারীর শিক্ষা উপকরণ বিতরণ

Manual8 Ad Code

unnamed-16-3

সুরমা মেইল.কম :: রোটারী ডিস্ট্রিক এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান মোহাম্মদ আব্দুল মতিন এমপিএইচএফ বলেছেন, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের কল্যাণ সাধনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পেছনে রেখে শিক্ষাঙ্গণে উন্নয়ন সম্ভব নয়। দেশকে শিক্ষার আলোয় আলোকিত করতে বর্তমান সময়ে বিভিন্ন কর্মসূচীর আওতায় রোটারী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই রোটারীর ন্যায় সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগীতার মাধ্যমে একটি শিক্ষিত জাতি ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব।

মৌলভীবাজারের কমলগঞ্জে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

Manual2 Ad Code

বুধবার কমলগঞ্জ উপজেলার পতনউষার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

স্কুল কমিটির চেয়ারম্যান কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমদ, রোটারিয়ান ডা. মোসাদ্দেক হোসাইন, রোটারিয়ান ইশতিয়াক আহমদ চৌধুরী, রোটারিয়ান ওমর ফারুক, রোটারিয়ান এনামূল হক, রোটারিয়ান ডা. ফারিজা, মিসেস সায়েস্তা হোসেন, স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম চৌধুরী, স্কুলের ভুমি দাতা এখলাছুর রহমান চৌধুরী প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code