বড়লেখার ৩ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

বড়লেখার ৩ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

Manual4 Ad Code

19585-300x195সুরমা মেইল নিউজ :: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের (আইসিটি) তদন্ত সংস্থা। গত ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তদন্ত করে ২৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

Manual3 Ad Code

তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪), আব্দুল মতিন (৬৩) ও আব্দুল মান্নান ওরফে মনাই (৬৪)।

Manual5 Ad Code

তিন জনের মধ্যে হাবুল ও মনাইকে চলতি বছরের ২ মার্চ গ্রেপ্তারের পর তারা বর্তমানে জেলে রয়েছেন। অপর অভিযুক্ত আব্দুল মতিন বর্তমানে পলাতক।

Manual1 Ad Code

অভিযুক্তদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বড়লেখা এলাকার বিভিন্ন স্থানে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code