সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬
শ্রীমঙ্গল প্রতিনিধি :: সংস্কৃতিমন্ত্রী মো. আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, ‘ভাল মানুষ তৈরীতে নিজস্ব সংস্কৃতির চর্চার বিকল্প নেই। এই সংস্কৃতি চর্চার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা সম্ভব। এ কারণে ছেলে-মেয়েদের সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে।
সোমবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরীদের ১৭৪তম মহারাসলীলা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক অভিবাবক তাদের ছেলেমেয়েদেরকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা ও গান বাজনা করতে দেয় না। তারা ভাবেন এগুলো করলে নাকি পড়াশুনার ক্ষতি হয়। কিন্তু তারা এটা ভাবে না ছেলেমেয়েদের পড়াশুনার পাশাপাশি খেলাধোলা, গান বাজনারও দরকার আছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, প্রাক্তন সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর মহাপরিচালক পুন্যব্রত চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. নন্দকিশোর সিংহ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি