ব্যাডমিন্টন তারকা থেকে ‘পর্ন স্টার’!

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

ব্যাডমিন্টন তারকা থেকে ‘পর্ন স্টার’!

Manual3 Ad Code

jala-guttaডেস্ক নিউজ :: ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়ার জ্বালা গুট্টা সোশ্যাল সাইটে বেশ অ্যাক্টিভ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই জনপ্রিয় তারকা সম্প্রতি একটি ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন। ভক্তরা তার ছবিতে নানা অশালিন মন্তব্য করেছেন। এমনকি তাতে পর্ন স্টার বলতেও দ্বিধা করেনি।

এ নিয়ে একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের ছেড়ে কথা বলেননি হায়দরাবাদের ব্যাডমিন্টন তারকা। তিনি বলেছেন, ‘সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভক্তদের ‘বিশেষ, বিশেষ’ মন্তব্যগুলো এখন আর তিনি পড়েও দেখেন না। প্রথমদিন থেকেই ভক্তদের কুরুচিকর অত্যাচার সহ্য করে এখন সব গা সওয়া হয়ে গেছে। নিজেদের বিকৃত রুচির পরিচয় দিতে গিয়ে ভক্তরা ভুলে যান নারী ক্রীড়াবিদদের সাফল্যের কথা।’

Manual2 Ad Code

এই ছবি দেখার পরে অশ্লীল মন্তব্য করেন ভক্তরা।

সাক্ষাৎকারে জ্বালা আরো বলেন, ‘ফেসবুকে সবচেয়ে বেশি কুৎসিত, নোংরা মন্তব্য করা হয়। তার পরেই রয়েছে ইনস্টাগ্রাম। সবশেষে টুইটার।

Manual4 Ad Code

এখন আর ভক্তদের মন্তব্য নিয়ে মাথাই ঘামান না জ্বালা। কদর্য মন্তব্যগুলো কি তাকে বিন্দুমাত্র প্রভাবিত করে না? জ্বালা চিরকালই বিতর্কিত। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে শোনা যায়। সেই জ্বালা গুট্টা বলছেন, ‘কমেন্টগুলো পড়ে তো খারাপ লাগারই কথা। তবে যারা এ ধরনের মন্তব্য করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে, তারা আসলে ভীরু মানসিকতার। নিজেদের পরিচয় তারা গোপন রেখে, মুখোশের আড়ালে থেকে  নোংরা মন্তব্য করে চলেছেন।’

এই লোকগুলোই যদি সামনে  জ্বালা গুট্টাকে দেখেন, তাহলে হয়তো সেলফি তোলার জন্য আবদার জুড়ে দেবেন। ভারতের নামকরা এই ব্যাডমিন্টন খেলোয়াড়কে ‘জ্বালা ম্যাম’ বলে সম্বোধনও করবেন। গত ১৭ নভেম্বর জ্বালা একটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন, লাইকের ঝড় উঠেছে। সেই সঙ্গে ভক্তদের বাছাই করা সব বিশেষণও জুটেছে জ্বালার কপালে।

ভক্তের ভালবাসার নমুনা।

প্রমোদ রাজ নামে এক ভক্ত তো ছবি দেখে বলেই ফেলেছেন, ‘কে আপনি? পর্ন স্টার? ফিল্ম স্টার? নাকি স্পোর্টস স্টার? আপনি কে বলুন তো? কী চান আপনি?’

Manual4 Ad Code

বুঝুন ঠ্যালা! দেশকে পদক, ট্রফি এনে দেওয়া জ্বালা গুট্টা ফেসবুক ফ্রেন্ডের দৌলতে হয়ে গেলেন ‘পর্ন স্টার’! সব দেখেশুনে জ্বালা সেই ওয়েবসাইটে বলছেন, ‘এইসব লোক আমাকে কী মনে করে? আমার সাজপোশাক অন্যরকম হতে পারে। তার মানে এই নয় যে আমাকে খুব সহজেই পাওয়া যাবে।’

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code