কুলাউড়ায় পুলিশকে কুপিয়ে আসামীর পলায়ন

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

কুলাউড়ায় পুলিশকে কুপিয়ে আসামীর পলায়ন

Manual1 Ad Code

downloadমৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে পালিয়ে গেছে আসামী। মঙ্গলবার সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

পলাতক আসামী ছালেক মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আহত পুলিশ কনস্টেবল অসিত কুমার পাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual1 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি সংঘর্ষের ঘটনায় কুলাউড়া থানায় করা মামলায় লালপুরের বাসিন্দা ছালেক মিয়ার (২৪) বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বেশ কিছু দিন ধরে পলাতক ছিলেন। গোপন সূত্রে তার অবস্থান জেনে তাকে গ্রেপ্তারের জন্য কুলাউড়া থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ও কনস্টেবল অসিত কুমার পাল বেলা সাড়ে ১১টার দিকে লালপুরে যান। এ সময় ছালেক বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন। কনস্টেবল অসিত তখন পেছন দিক থেকে গিয়ে ছালেককে জাপটে ধরেন। এ সময় ছালেক তার হাতে থাকা কাস্তে দিয়ে কনস্টেবল অসিতের কপালে কোপ দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত অবস্থায় অসিতকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

জানা যায়, কনস্টেবল অসিতের কপালের ক্ষতস্থানে ছয়টি সেলাই লেগেছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি ছালেককে ধরতে গিয়ে কনস্টেবল অসিত আহত হয়েছেন। এ ব্যাপারে ছালেকের বিরুদ্ধে মামলা হবে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা বাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code