চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ১৫ ডিসেম্বর

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ১৫ ডিসেম্বর

Manual4 Ad Code

18-3

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Manual6 Ad Code

বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে এদিন পুনর্নির্ধারণ করেন আদালত।

এর আগে, বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য মুলতবি রাখার সময়ের আবেদন করেন। শুনানি শেষে বেগম জিয়ার সময়ের আবেদনটি নামঞ্জুর করে তাকে অসমাপ্ত বক্তব্য দেয়ার নির্দেশ দেন আদালত।

Manual4 Ad Code

পরে তার আইনজীবীরা এ বিষয়ে উচ্চ আদালতে করা আবেদন শুনানির অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে আবারো সময়ের আবেদন জানান। এ সময় এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনের জন্য দিন পুনর্নির্ধারণ করেন আদালত।

রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দু’টির বিচারিক কার্যক্রম।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code