বিশ্ব আজ হাতের মুঠোয় : মৌলভীবাজারে হানিফ

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

বিশ্ব আজ হাতের মুঠোয় : মৌলভীবাজারে হানিফ

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিশ্ব আজ হাতের মুঠোয়। তরুণ প্রজন্ম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। এটা দূর হওয়া দরকার। ভারত অনেক পণ্য আমাদের দেশে রফতানি করে, কিন্তু আমরা খুবই নগণ্য পণ্য রফতানি করতে পারছি।

Manual2 Ad Code

শনিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চেম্বার অব কমার্সের আয়োজনে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্মেলন ও মৈত্রী উৎসব’ এর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অভাবনীয় সাফল্য ঘটেছে। গ্রামেগঞ্জে সর্বত্র তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে গেছে।

তিনি আরো বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অদূরদর্শিতার কারণে আমরা বিনা খরচে সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার সুযোগ হাতছাড়া করেছি। ফলে আমরা অনেকটা পিছিয়ে যাই। খালেদা জিয়ার শিক্ষার অভাবে এমনটাই হয়েছে। তা না হলে আমরা আরো এগিয়ে থাকতাম।

চেম্বার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইসিটি ডিভিশনের মহাপরিচালক বনমালি ভৌমিক।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য অধ্যাপক রফিকুর রহমান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. শেখ জিনার আলী, সৈয়দা সায়রা মহসিন এমপি, সাবিহা মুসা এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

তিনদিনব্যাপী সম্মেলনে পর্যটন ও শিল্পখাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং বিনিয়োগের আহবান জানানো হয়েছে। অনুষ্ঠানে দু’দেশের শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটায় ভারত থেকে আগত ১০ জন সাংবাদিকদের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের এক মত বিনিময় সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code