শমশেরনগরে আপন মাকে ছুরিকাঘাত করে হত্যা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

শমশেরনগরে আপন মাকে ছুরিকাঘাত করে হত্যা

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিবেদক :: মৌলভীবাজারের শমশেরনগর চা বাগানে আপন মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে।

রোববার বেলা দেড়টায় রবিদাস টিলার শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে। এতে  ঘটনাস্থলেই ফুল কুমারী রবিদাস (৫০) মারা যান।

Manual2 Ad Code

এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ছেলে চন্দস রবিদাস (২৭) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত নারী শ্রমিকের স্বামী ও ঘাতক ছেলের বাবা সমরজিত রবিদাস ঘটনার কথা স্বীকার করে বলেন, কিছু দিন ধরে ছেলের কথাবার্তা ভাল লাগছিল না বলে তাকে একজন কবিরাজ দেখানো হয়েছিল। সে মাকে একা পেয়ে তর্ক বিতর্ক করে ছুরিকাঘাত করলে ফুল কুমারী ঘটনাস্থলেই মারা যান।

Manual5 Ad Code

পরে মরদেহটি শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়।

Manual1 Ad Code

শমশেরনগর চা বাগানের সদস্য ইয়াকুব মিয়াও বলেন, ধারনা করা হচ্ছে ছেলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে এ কাজটি করেছে।

Manual8 Ad Code

আটককৃত ঘাতক ছেলে চন্দন রবিদাস জানায়, মিথ্যে অপবাদ দিয়ে তার প্রতিবেশী ও পাশের বস্তির কিছু লোক আমাকে হেয় প্রতিপন্ন করছেন। অপপ্রচারকারীরা আবার আমাকে মারধর করারও পরিকল্পনা করেছিল। সেই অপবাদ সহ্য করতে না পেরে ছুরিকাঘাত করি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ছেলেও অপবাদের কথা বলেছে। তা ছাড়া এলাকার বিভিন্ন সূত্রে এ অপবাদের কথা উঠেছে। লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code