কুলাউড়ায় ব্রীজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

কুলাউড়ায় ব্রীজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

Manual1 Ad Code

মৌলভীবাজারের প্রতিবেদক :: কুলাউড়ায় কাপুয়া ব্রীজের পাশ থেকে জামিল মিয়া (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

রবিবার সন্ধায় রক্তমাখা  এ লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার রাউৎগাও ইউনিয়নের দক্ষিণ কৌলা গ্রামের দানু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, কাপুয়া ব্রীজের পার্শবর্তী কাপুয়া নদীর তীরে স্থানিয়রা লাশটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। জামিল পাওয়ার ট্রেলার চালক, স্থানিয়দের ধারনা জামিলকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মাসুদ কারিম বিষয়টি নিশ্চিত করে বলেন লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জামিলের পিতা দানু মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code