মৌলভীবাজারে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালকসহ নিহত ২

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

মৌলভীবাজারে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালকসহ নিহত ২

Manual6 Ad Code

কুলাউড়া সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

Manual6 Ad Code

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভুয়াই এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন, ট্রাকচালক সাজিদ মিয়া (৩৪) ও হারুন মিয়া (৩৬)। এছাড়া গুরুতর আহত আলাউদ্দিন মিয়া (৪০)কে জুড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি জুড়ী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

জুড়ী থানার ওসি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে জুড়ী থেকে কুলাউড়া অভিমুখে যাওয়ার পথে ভুয়াই এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাক চালকসহ ঘটনাস্থলে দু’জন নিহত হন। এছাড়া একজন গুরুতর আহত হন।

Manual5 Ad Code

খবর পেয়ে জুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code