রাজনগরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ : নিহত ২, আহত ৪

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

রাজনগরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ : নিহত ২, আহত ৪

Manual5 Ad Code

মৌলভীবাজারে প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার  সকাল ৭টার দিকে উপজেলার মসুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলো, কামারচাট ইউনিয়নের চালিক মিয়া (৪৫) একই এলাকার এশাই মিয়া (৫৫)। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার কামারচার্ট থেকে অটোরিকশা করে প্রতদিনের ন্যায় পাঁচ শ্রমিক মাটি কাটার উদ্দেশ্যে মুন্সিবাজার এলাকায় যাচ্ছিল। পথে মশুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

Manual1 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code