অবশেষে সরানো হলো রেলরুটের বাঁশ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

অবশেষে সরানো হলো রেলরুটের বাঁশ

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিবেদক :: অবশেষে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলরুটে মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নের ২০৬ নম্বর মনু রেলসেতুর কাঠের স্লিপারের মাঝে লাগানো বাঁশ সরানো হয়েছে। একই সঙ্গে অকেজো স্লিপারগুলো বদলে নতুন স্লিপার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

হবিগঞ্জ লস্করপুর থেকে কুলাউড়ার টিলাগাঁও রেলস্টেশন এলাকার দায়িত্বে থাকা বাংলাদেশ রেলওয়ের শ্রীমঙ্গল কার্যালয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম এতথ্য নিশ্চিত করেন।

Manual8 Ad Code

রেলওয়ে সূত্রে জানা গেছে, মনু নদের ওপর স্থাপিত এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার। এই সেতু দিয়ে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। সেতুতে রেললাইনে ২০৮টি কাঠের স্লিপার বসানো রয়েছে। এর মধ্যে বেশ কিছু স্লিপার নষ্ট। অনেক স্লিপারের নাট-বল্টু খুলে পড়ে গেছে। এসব স্লিপার যাতে স্থানচ্যুত না হয়, সেজন্য এর ওপর ফালি করা বাঁশ পেরেক লাগিয়ে রাখা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code