সেরা দশে মুস্তাফিজ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭

সেরা দশে মুস্তাফিজ

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :: নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুটি টি২০ ম্যাচে মাঠে নেমে তেমন কিছুই করতে পারেননি মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৮ ওভার বোলিং করে কাটার মাস্টারের উইকেট সংখ্যা মাত্র একটি। এর পরও গতকাল প্রকাশিত আইসিসির টি২০ র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় বড়সড় একটা লাফ দিয়েছেন মুস্তাফিজ। ১০ ধাপ এগিয়ে প্রথমবারের মতো টি২০ বোলারদের সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। এ ছাড়া হোয়াইটওয়াশ হওয়ায় র‌্যাংকিংয়ে এক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ দল।

টি২০ বোলারদের র‌্যাংকিংয়ে মুস্তাফিজই প্রথম বাংলাদেশি যিনি কি-না সেরা দশে জায়গা করে নিয়েছেন। তিন ধাপ এগিয়ে সাকিব আছেন ১১ নম্বরে। দুটি হোয়াইটওয়াশের যন্ত্রণার মাঝেও এ খবরটি মুস্তাফিজের জন্য আনন্দের উপলক্ষ নিয়ে আসে। তাই নিউজিল্যান্ড থেকে আইসিসির কাছে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি, ‘ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন হলো র‌্যাংকিং। আমি খুবই খুশি। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নেওয়াটা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ টি২০ র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তার পেছনে আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ও তৃতীয় ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি।

Manual5 Ad Code

এ সিরিজে নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার র‌্যাংকিংয়ে এগিয়েছেন। তাদের মধ্যে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা কেন উইলিয়ামসন ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন। টেস্ট ও ওয়ানডেতেও সেরা পাঁচে আছেন তিনি। বিরাট কোহলি ও কিউই অধিনায়কই তিন ফরম্যাটে সেরা পাঁচে আছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code