মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে : কামরান

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে : কামরান

Manual4 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগ আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সমাজের প্রতিটি সচ্ছল, বিত্তশালী ও প্রবাসী ভাইদের আত্ম মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে অবহেলিত মানুষের পাশে থেকে যে কোন দূর্যোগ মুহুর্তে মানবতার কল্যাণে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

শুক্রবার বিকেলে দক্ষিন সুরমা উপজেলার নাজির বাজারে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আফরোজ আলীর পরিবারে পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, দুস্থ্য, অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের দূর্ভোগে ও দূর্দিনে পাশে থেকে তাদের সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। গরীব দুঃখী মানুষের সেবায় সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে।

যুক্তরাজ্য প্রবাসী আফরুজ আলীর সভাপতিত্বে ও লালাবাজার ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আহমদের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও মহানগর আওয়ামীলী সহ-সভাপতি আব্দুল খালিক, তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসমা কামরান, লন্ডন মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি সেলিম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মানিক মিয়া, দক্ষিন সুরমা উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আশিক আলী, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী রুকন আহমদ।

Manual1 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, জয়ন্ত গোস্বামী, নুরুজ্জামান,মাজেদুর রহমান মাজেদ, ফজলুর রহমান, সাকির আহমেদ, ওয়াহিদুর রহমান, সাব্বির আহমদ, এনাম আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code