হজমের জন্য পেঁপে উপকারী

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

হজমের জন্য পেঁপে উপকারী

Manual7 Ad Code

স্বাস্থ্য-কথা :: শারীরিক সুস্থতা ধরে রাখতে ফলের চেয়ে বেশি উপকারী আর কোনো খাবারই নেই। ওষুধ ছাড়াই বিভিন্ন রোগ সেরে যায় শুধুমাত্র ফল থেকেই। এমনকি ক্যানসারও।

পেঁপে এমন একটা ফল, যা খেতে ভালোবাসেন না, এমন মানুষ নেই। পেঁপেতে অনেক উপকারী উপাদান রয়েছে। আমাদের শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করে পেঁপে। প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং প্রাকৃতিক স্বাস্থ্যকর উপাদান রয়েছে।

পেঁপে আমাদের শরীরের কী কী উপকার করে জেনে নিন-

Manual1 Ad Code

১) হজমের উপকারের জন্য পেঁপে খুবই উপকারী।হজমের সমস্যার জন্য আমাদের আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়।পেঁপে হজমের সমস্যা দূর করে আমাদের এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করে।

২) অতিরিক্ত ওজনের সমস্যা বহু মানুষের রয়েছে।প্রাকৃতিকভাবে আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে।সকালে টিফিনে কিংবা সন্ধ্যাবেলা টিফিনে একবাটি করে পেঁপে খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

৩) অন্ত্রের কৃমি রোধ করে পেঁপে।যার ফলে আমাদের শরীর বিভিন্ন ইনফেকশনের হাত থেকে রক্ষা পায়।

Manual2 Ad Code

৪) দাঁতের যন্ত্রণার মহাওষুধ হল পেঁপে।

৫) গবেষকেরা আবিস্কার করেছেন যে, পেঁপেতে এমন কিছু স্বাস্থ্যকর উপাদান রয়েছে, যা ক্যানসার প্রতিরোধ করতেও সাহায্য করে।স্তন ক্যানসার, প্যানক্রিয়েটিক ক্যানসার, এবং অন্যান্য ক্যানসারেরও অব্যর্থ ওষুধ পেঁপে।

৬) ত্বকের জন্য পেঁপে কতটা উপকারী তা এখন আমরা অনেকেই জেনেছি।ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, একজিমা রোধ করতে, এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে খুবই উপকারী।

৭) পেঁপের দানা হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী। ভিটামিন এ, সি এবং ই রয়েছে পেঁপের দানায়।যা রক্ত পরিশুদ্ধ করতে, হার্ট অ্যাটাক, স্ট্রোক রোধ করতে, কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে।

৮) অ্যাকনে এবং অ্যাকনের দাগ দূর করতে এমনকি পোড়ার দাগও দূর করে পেঁপে।

৯) ভিটামিন সি এবং ভিটামিন ই থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপে খুবই উপকারী।

Manual1 Ad Code

১০) আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস দূর করতে সাহায্য করে পেঁপে।

১১) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁপে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code